অমরত্বের আশ্বাসে

বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)

রওশন জাহান
  • ৪
  • ২
  • ৪৮৪
বৃষ্টি ও প্রেমের দিন শেষ হয় !
ভেজা জারুলের গায়ে সোনালী উত্তাপ !
হাওয়ায় হাওয়ায় শুভ্রদিনের গান !
অমরত্বের আশ্বাসে আমরা পান করি নিষিদ্ধ শুরা !
শাণিত কাঁচির নিচে এগিয়ে দেই
বেদনায় লালিত যৌবন !
অনন্ত নক্ষত্রবীথিরও চলে
বৃষ্টিহীন দীর্ঘ রাতের আয়োজন !
আর তুমি এক ফোঁটা চাতক জলের আশায়
হয়ে থাক অর্ধ নারীশ্বর !
বৃষ্টি ও প্রেমের দিন শেষ হয় !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান আমি এতদিন জানতাম না যে আমার কবিতাটি প্রকাশিত হয়েছে। সবাইকে ধন্যবাদ আমাকে মনে রেখেছেন এতদিন পরেও!
ফয়জুল মহী Excellent poem
অসংখ্য ধন্যবাদ। অনেক বছর পর এখানে আমার লেখা
পন্ডিত মাহী আপু বহুদিন বাদে। মনে হলো হাজার বছর পর পুরনো সেই চেনা সুর
ওরে মাহী, আমি কত যে খুশি hoyeche tumake আমার লেখায় দেখে। বহুদিন পরে এক ঝলক ঠান্ডা বসন্তের বাতাস আমাকে ছুয়ে গেল।
জলধারা মোহনা আপু, কেমন আছেন? বহুদিন পর সেই আগের প্রিয় মুখগুলোর কবিতা পড়ছি। ভীষণ রকমের সুন্দর কবিতা। ভালোবাসা রইলো...
জলধারা মোহনা, আমি আপনার কবিতা ভীষণ মিস করি। আমি জানতাম না যে আপনি এখনো লিখেন। ফেসবুক এ আপনাকে দেখিনা। আপনার আমাকে মনে রাখা এবং এই কবিতাটি পড়ে করা মন্তব্য আমার আজকের সময়টাকে স্পেশাল করে দিয়েছে। I am really happy for you!

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী